🤝 নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
মানুষের মধ্যে নৈতিকতা, একাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা। অসৎকর্ম থেকে বিরত রেখে সদাচরণ ও সৎকাজে উৎসাহিত করা।
সকল সম্প্রদায় ও মানুষের জন্য নৈতিকতা, শিক্ষা ও সামাজিক সচেতনতার প্রচেষ্টা
মানুষের মধ্যে নৈতিকতা, একাত্মবোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করা। অসৎকর্ম থেকে বিরত রেখে সদাচরণ ও সৎকাজে উৎসাহিত করা।
শান্তিপূর্ণ ও কল্যাণকর সমাজ গঠনে সহায়ক প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার ও হাব পরিচালনা।
কমিউনিটি সেন্টার, অডিটোরিয়াম বা শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক আলোচনা-সভা, মুক্ত মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজন।
নৈতিক, সামাজিক ও জীবনমুখী জ্ঞানের প্রচার ও শিক্ষা প্রদানের জন্য বই, ব্লগ বা প্রকাশনা তৈরি ও বিতরণ।
যুবসমাজ ও শিশু-কিশোরদের চরিত্র, নৈতিক শক্তি ও দক্ষতায় উন্নয়ন ঘটানোর জন্য ক্লাব, ট্রেনিং সেশন ও কর্মশালা পরিচালনা।
পরিবার, যুব ও শিশুদের জন্য কাউন্সেলিং ও পরামর্শ সেবা প্রদান। সাধারণ জনগণকে জীবনমুখী জিজ্ঞাসা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য কল সেন্টার বা হেল্পডেস্ক পরিচালনা।
বিষয়ভিত্তিক আলোচনা ও কার্যক্রমের তথ্যচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা। সমাজে কুসংস্কার, নৈতিক দুর্বলতা ও অনৈতিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি।