💰আল-ফালাহ ফাউন্ডেশন — আর্থিক স্বচ্ছতা

দাতাদের অনুদান সঠিক ও স্বচ্ছভাবে ব্যবহারের নিশ্চয়তা।

🕌 শরয়ী ও আইনানুগ ব্যয়

দাতাগণের দানের অর্থ শরয়ী নীতিমালা ও দেশীয় আইনের আলোকে ব্যয় করা হয়।

📂 নির্ধারিত খাতে ব্যয়

দাতাগণ যে খাতের জন্য দান করে থাকেন, সে খাতেই অর্থ ব্যয় করা হয়; এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা হয় না।

🕌 যাকাতের স্বচ্ছতা

যাকাত তহবিলে সংগৃহীত অর্থের শতভাগ হকদারদের মাঝে বণ্টন করা হয়; ব্যবস্থাপনার কাজে যাকাত ব্যবহার করা হয় না।

📊 প্রকল্প হিসাব সংরক্ষণ

প্রতিটি প্রকল্প সম্পন্ন হওয়ার পর আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সংরক্ষণ করা হয়।

📈 বার্ষিক অডিট

বছরে একবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা ফাউন্ডেশনের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণ করা হয় এবং প্রতিবেদন প্রকাশ করা হয়।

👥 তত্ত্বাবধানে মনিটরিং

বিশেষজ্ঞ উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে গঠিত টিম ফাউন্ডেশনের সকল আর্থিক কার্যক্রম মনিটরিং করে থাকে।