Al-Falah Foundation

❄️ আল-ফালাহ ফাউন্ডেশন — শীতবস্ত্র বিতরণ ২০২৪-২৫ ❄️

আলহামদুলিল্লাহ, আল-ফালাহ ফাউন্ডেশনের “শীতবস্ত্র বিতরণ ২০২৪-২৫” প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। 🎉
প্রাথমিকভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার দেড়গুণেরও বেশি পরিবার উপকৃত হয়েছে। 🎯
এ বছর ৩,০০০টি শীতবস্ত্র বিতরণের লক্ষ্য থাকলেও মোট ৩,৬৫১টি ❄️ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে ফাউন্ডেশনের ক্রয়কৃত শীতবস্ত্র ৩,০১০টি 🛍️ এবং অফিস থেকে সরবরাহকৃত ৬৪১টি 📦
দেশের ৩১টি শীতপ্রধান জেলা 🗺️ এবং ৩৪টি হতদরিদ্র এলাকা 🏘️ এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

প্রকল্পটি ১২ ডিসেম্বর ২০২৪ থেকে ৩০ জানুয়ারি ২০২৫ 📅 পর্যন্ত পরিচালিত হয়।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিটি এলাকায় বিশেষ দাওয়াহ কর্মসূচি 📖🕌 পরিচালনা করা হয়েছে, যাতে ইসলামের মৌলিক জ্ঞানও পৌঁছে দেওয়া যায়।

আমাদের স্থানীয় প্রতিনিধি দল 👥 বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও টোকেন বিতরণ করেছেন।
নির্দিষ্ট দিনে আয়োজিত দাওয়াহ প্রোগ্রাম ও শীতবস্ত্র বিতরণ 🎁-এ স্থানীয় ও ফাউন্ডেশনের প্রেরিত নৈতিকতা, জীবনবোধ এবং সামাজিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ নসীহা ও শিক্ষা 💡 প্রদান করেছেন।

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *