আমাদের পরিচিতি
আল-ফালাহ ফাউন্ডেশন শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানবতার সেবা করাই আমাদের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠার শুরু থেকেই আল-ফালাহ ফাউন্ডেশন মহানবী হযরত মুহাম্মাদ ﷺ-এর আদর্শ অনুসরণ করে সমাজে নৈতিকতা, ইসলামী মূল্যবোধ ও পরিচ্ছন্ন চিন্তার বিকাশে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি— কুরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক জীবন গঠনই প্রকৃত সফলতার পথ।
মানুষের কল্যাণ, ইলমের প্রসার, সমাজ-সংস্কার ও দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে একটি আদর্শ কল্যাণসমাজ গঠনই আমাদের লক্ষ্য।
মধ্যমপন্থা, বিশুদ্ধ ইলম ও মানবসেবার পথে অটল থাকা — এটাই আল-ফালাহ ফাউন্ডেশনের প্রতিশ্রুতি।
আমাদের আদর্শ ও নীতিমালা
আল-ফালাহ ফাউন্ডেশন এর মূলনীতি
🌿 উম্মাহর ঐক্য, সংহতি ও পারস্পরিক ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত রাখা আমাদের অন্যতম দায়িত্ব।
🌿 সৎকাজে উৎসাহ প্রদান ও অসৎকাজ থেকে বিরত রাখার মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো।
🌿 ইসলামী দাওয়াহ ও সামাজিক কার্যক্রমে উগ্রতা পরিহার করে উদারতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে কাজ করা।
🌿 আল্লাহর সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন এবং মানুষের কল্যাণে কাজ করাকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে বিবেচনা করা।
🌿 ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সকল মানুষের জন্য দাওয়াহ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।
🌿 জনগণের দান ও সম্পদকে আল্লাহর আমানত হিসেবে গণ্য করে এর সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
🌿 পরিচালনা পর্ষদ ও কর্মীদের সব কার্যক্রমে পূর্ণ জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখা; অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষণ ব্যবস্থা চালু রাখা।
🌿 প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের মান রক্ষা করা; কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়া।
🌿 শিক্ষা, দাওয়াহ ও সেবামূলক কার্যক্রমে পেশাদারিত্ব ও গুণগত মানের সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা।
🌿 যে কোনো রাজনৈতিক দল বা উপদলের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে কাজ করা এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা।
🌿 দরিদ্র, অসহায়, এতিম, বিধবা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
🌿 দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং সাময়িক সহযোগিতার পরিবর্তে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
লক্ষ্য-উদ্দেশ্য
জ্ঞান, শিক্ষা ও দক্ষতায় বেকার তরুণ-তরুণীকে স্বাবলম্বী করার উদ্যোগ
বিস্তারিত দেখতে শিক্ষা লেখার উপর ক্লিক করুন।
সৎকাজে উৎসাহ ও নৈতিক দিক নির্দেশনায় দাওয়াতি কার্যক্রম।
বিস্তারিত দেখতে দাওয়াহ লেখার উপর ক্লিক করুন।
দারিদ্র্য বিমোচন ও আর্তমানবতার সেবার প্রতি অঙ্গীকার।
বিস্তারিত দেখতে সেবা লেখার উপর ক্লিক করুন।
আয়-ব্যয়ের নীতিমালা
স্বেচ্ছা অনুদান, সদস্য সহায়তা, প্রকল্পভিত্তিক সংগ্রহ, যাকাত, বিশেষ খাতের আয় ও অঙ্গপ্রতিষ্ঠানের বৈধ আয়।
বিস্তারিত দেখতে আয়ের উৎস লেখার উপর ক্লিক করুন।
শরয়ী নীতিমালা ও দেশীয় আইন অনুযায়ী স্বচ্ছ ও খাতভিত্তিক অর্থব্যয়, শতভাগ যাকাত বণ্টন এবং চার্টার্ড অডিটের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ।
বিস্তারিত দেখতে সেবামূলক ব্যয় লেখার উপর ক্লিক করুন।
স্বচ্ছ, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা ব্যয়ের মাধ্যমে অনুদান প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। ।
বিস্তারিত দেখতে ব্যবস্থাপনা ব্যয় লেখার উপর ক্লিক করুন।